ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩ এপিবিএনের উদ্যোগে ১০৭টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার ৮৬ ৪৮০ টাকা উদ্ধার

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ৭:১৮
ad003
৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট জুন-২০২৬ মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 

ইউনিটটি ৩ এপিবিএনের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল ফোন উদ্ধার এবং ফেসবুক ও অনলাইনভিত্তিক প্রতারণা প্রতিরোধে নিয়মিত কাজ করে যাচ্ছে।

অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় এবং সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সহকারী পুলিশ সুপার) মো. আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় মোট ১০৭টি হারানো মোবাইল ফোন। এছাড়া বিকাশ প্রতারণার শিকার ভুক্তভোগীদের ৮৬ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন। এ সময় জিডির ভিত্তিতে একজন ভিকটিমকে উদ্ধারেও সহায়তা প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

মোবাইল ও উদ্ধারকৃত অর্থ হস্তান্তর অনুষ্ঠানে অধিনায়ক বলেন, "জনসাধারণের ইতিবাচক সহযোগিতা ও সাড়া পেলে আমরা আরও বেশি ভুক্তভোগীকে আইনি সেবা প্রদান করতে সক্ষম হবো। হারানো মোবাইল উদ্ধার এবং অনলাইন প্রতারণা প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।"

৩ এপিবিএনের এ উদ্যোগে মোবাইল ও অর্থ ফিরে পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT