ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

author
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ৮:২৬
ad003
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি ডেউয়াতলি এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের প্রস্তুতির খবর পেয়ে রোববার (২৮ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গালিব চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ঘটনাস্থলে অভিযান চালান। 

এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও বিপুলসংখ্যক পাইপ জব্দ করে ধ্বংস করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। 

উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গালিব চৌধুরী  জানিয়েছেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT