দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কলেজ প্রাঙ্গণে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ 'শীর্ষক প্রকল্পের আওতায় একটি আধুনিক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (২৯ জুন ) দুপুর ১টায় চৌহালী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো: নূরুল আমিন উদ্বোধন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও মো: হেকমত আলী বলেন, নদীভাঙন ও বন্যাকবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও টেকসই বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় মানুষের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত হবে এবং এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বন্যা ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্রে নির্মাণ ৩য় পর্যায়ের চুক্তিমূল্য ৪,০১,২৮,৯০৬.৮৯ টাকা।
এছাড়াও চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর,জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজ হোসেন ও পরিসংখ্যানের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানাসহ
জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।