ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

author
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ১০:১৭
ad003
পরিবেশ রক্ষা করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে ঝিকরগাছার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বদরুদ্দিন মুসলিম হাই স্কুল (বিএম) প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আশফাকুজ্জামান খান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মুরাদুন নবী মুরাদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলী, অভিভাবক বৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের আঙিনায় একটি নিমের চারা রোপন করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT