ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কোন করারোপ ছাড়াই নকলা পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা

author
নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ১০:২১
ad003
শেরপুরের নকলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২৯ জুন) সকলে পৌর ভবনের সভাকক্ষে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬৮ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৬৮০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৩৬ লাখ ২৭ হাজার টাকা।

বাজেট অনুযায়ী, রাজস্ব বাজেটের আয় ধরা হয়েছে ১৬ কোটি ১৫ লাখ ২ হাজার ৭৮৭ টাকা এবং ব্যয় ১৪ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকা। এছাড়া উন্নয়ন বাজেট ও প্রকল্প খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৪৮ কোটি ১৯ লাখ ৩ হাজার ৩৮২ টাকা এবং ব্যয় ৪৭ কোটি ৯৭ লাখ ৫১ হাজার টাকা।

অন্যদিকে মূলধন বাজেটের আয় ধরা হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৫১১ টাকা, আর ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটে সমাপনী জের (উদ্বৃত্ত) হিসেবে রাখা হয়েছে প্রায় ৪ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৬৮০ টাকা।

অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো নির্মাণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT