জলবায়ুর পরিবর্তন সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে প্রকল্প লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় সারা দেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকল প্রাঙ্গণে সোমবার (২৯ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন রংপুর চিনিকল লিমিটেডের ইনচার্জ ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু সুফিয়ান সুজা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সাহা,সহকারী।প্রধান শিক্ষক মো. আরিফ মাহমুদ, শিক্ষক আব্দুর রাজ্জাক, জেসমিন আক্তার বেগম,বীথি রানী মোহন্তসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ।
বক্তাগন বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।