ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে বিনামূল্যে ছয়টি বকনা বাছুর বিতরণ

author
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ১১:০৮
ad003
ময়মনসিংহের ত্রিশালে ছয়জন দরিদ্র নারী-পুরুষকে তিনদিন ব্যাপী প্রশিক্ষণে শেষে ছয়টি বকনা বাছুর বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় এনজিও শশী ফাউন্ডেশনের বাস্তবায়নের প্রথম কিস্তিতে সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন। 

শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা দুদকের সাবেক সভাপতি মোখছেুর রহমান আশেকী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT