ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে সিপিবি’র মিট দা কমরেড’স সভা অনুষ্ঠিত

author
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ১১:১৪
ad003
`মিট দ্য কমরেডস’ কর্মসূচী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে রোববার (২৮ জুন) সন্ধ্যায় স্থানীয় দলীয় কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি ম,আ,শামীম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কমরেড দেলোয়ার হোসেন জাভিস্কোর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মহসিন রেজা।

এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাহাবুবুল হক, সফিকুল ইসলাম রঞ্জু, আবুল ফজল টুটুল প্রমুখ। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT