ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ মাদক ব্যবসায়ির বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

author
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ১১:৫৬
ad003
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকায় মাদক ব্যবসায়িদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় এলাকাবাসী। 

রোববার (২৮ জুন) রাত দশটার দিকে স্থানীয় একদল বিক্ষুব্ধ জনতা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চান্দের বাজার ও তৎসংলগ্ন এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলে কয়েকটি বাড়িতে হামলা চালায়। 

এদিন স্থানীয় লোকজন কয়েক ঘন্টা ব্যাপী এ তান্ডবে একাধিক মাদক মামলার আসামি জীবন চৌহান, স্ত্রী মিনা,ভাবুর ঘরে ভাংচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। 

এছাড়াও কুশমাইল কড়ইতলা এলাকার রোকেয়া বেগম(রুক্কি) ও দেওনাইপাড়ের শহিদুল ইসলাম নামে এক মাদক কারবারির দোকানপাটে ভাংচুরের ঘটনা ঘটে। 

স্থানীয় বিশ্বস্ত সুত্র বলছে, চিহ্নিত মাদক ব্যবসায়িদের কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে উত্তেজিত সহস্রাধিক লোকজন  মাদক ব্যবসায়িদের বাড়ি ঘরে হামলা চালিয়েছেন। মাদক ব্যবসায়িদের কারণে প্রতিনিয়ত এলাকার পরিবেশ নষ্ট ও যুব সমাজ ধ্বংস হচ্ছে। স্থানীয়রা অনেকটা অপারগ হয়েই এ ঘটনা ঘটিয়েছেন। 

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তাদের কারও বক্তব্য নেওয়া যায়নি।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন, মাদককারবারিদের বাড়ি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। জীবন চৌহানের বিরুদ্ধে ৯ টি মাদক মামলা রয়েছে। সে একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT