ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল উৎসব

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ দুপুর ১:২০
ad003
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল উৎসব।

সোমবার (২৯ জুন) এই মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

এসময় জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন। 

এ সময় জেলা প্রশাসক বলেন, কৃষি ব্যবস্থায় লাভজনক মুনাফা আনতে হলে ফল চাষে আধুনিক বৈচিত্র আনতে হবে। দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল চাষের উপর জোর দিতে হবে। পাশাপাশি নতুন নতুন চারা রোপনে আগ্রহ বাড়াতে হবে। এছাড়াও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফলের উৎপাদন করে বানিজ্যিকভাবে ফল চাষে গুরুত্ব দিতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা অফিসার ইয়াসির আরাফাত রুবেলসহ কৃষি সম্প্রসারণ, সরকারি দপ্তর ও রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT