ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলাল পৌর ৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের কমিটি ঘোষণা

author
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ দুপুর ১:২৭
ad003
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাহানাজ পারভিন, সাধারণ সম্পাদক নিতা চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক রোকছানা বেগম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু,জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মোছাঃ রেখা খানম, উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন,পৌর মহিলা দলের সভাপতি সান্ত্বনা পারভিন, সাধারণ সম্পাদক রুনা আক্তার, সাংগঠনিক সম্পাদক পারভিন প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। নতুন কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT