ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন তারাজুল ইসলাম ফনি

author
সারিয়াকান্দি( বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ দুপুর ২:২৯
ad003
বগুড়া সারিয়াকান্দি উপজেলা সকল স্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সারিয়াকান্দি উপজেলা  যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফণি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। 

সােমবার (২৯জুন) দুপুরে ফুলবাড়ী বাজার এলাকায়  ইউনিয়ন যুবদল আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক আবু জাফর, উপজেলা তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু,সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফরুল সাদিক।  


ফুলবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মামুনুর রশিদ শামসুলের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,  ফুলবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT