ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে অটোচালকের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত,প্রশংসায় ভাসছেন

author
বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ দুপুর ৩:০৫
ad003
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নতুনবাজার থেকে বড়বাজার সড়কের কয়েকটি ভাঙা অংশে নিজ উদ্যোগে মেরামতের কাজ করছেন এক অটোচালক। দীর্ঘদিন ধরে সড়কটির ওই অংশে বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দা ও চালকদের। সোমবার (২৯জুন) সাড়ে ১১টার দিকে নতুনবাজারের মাদানি ম্যানশনের সামনে গিয়ে দেখা যায়, এক অটোচালক নিজ হাতে মাটি ও ইটের খোয়া ফেলে রাস্তার গর্ত ভরাট করছেন। পাশে রাখা বস্তা থেকে মাটি নিয়ে তিনি গর্তে ফেলছেন এবং তা সমান করছেন, যাতে অন্তত সাময়িকভাবে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। স্থানীয়রা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য অটোরিকশা, ভ্যান ও ছোট যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এ অবস্থায় কোনো ধরনের সরকারি উদ্যোগ বা সংস্কার কাজ চোখে না পড়ায় ওই অটোচালক নিজেই উদ্যোগ নেন। পথচারী আবুল হোসেন  বলেন, এই মানুষটা নিজের কাজের ফাঁকে রাস্তা ঠিক করার চেষ্টা করছেন এটা সত্যিই প্রশংসনীয়। যদি সবাই এভাবে এগিয়ে আসত, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত।এলাকাবাসীর দাবি, দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দিয়ে সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা হোক, যাতে জনদুর্ভোগ কমে এবং এমন স্বেচ্ছাশ্রমের প্রয়োজন না পড়ে।স্থানীয়দের মতে, এই অটোচালকের উদ্যোগ সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT