ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের হাতের গোস্ত পোলাও খাওয়া হলনা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তামিমের

author
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ সকাল ৮:১২
ad003
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের এক দিন পর মোঃ তামিম মিয়া(১১) নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের আলহাজ্জ নিশাই সরকার জামে মসজিদের পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে  তার স্বজনরা ।

নিহত মোঃ তামিম ঐ এলাকার কুয়েত প্রবাসী মোঃ রনি মিয়ার একমাত্র ছেলে ও গফরগাঁও ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,   সোমবার দুপুরে সহপাঠী  ও অন্য শিশুদের সাথে খেলা  শেষে আলহাজ্জ নিশাই সরকার জামে মসজিদের পুকুরে গোসল করতে নামে তামিম । এ সময় তামিম পুকুরের পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা তামিমকে  খুঁজে না পেয়ে তার স্বজনদের খবর দেয়। স্বজনরা পুকুর পাড়ে এসে তামিমের জুতো জোড়া পরে থাকতে দেখে পুকুরের পানিতে তুলিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।

। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ,স্বজনরা ও স্থানীয়রা দীর্ঘ সময় জাল ফেলে চেষ্টা চালিয়ে নিখোঁজ তামিমের সন্ধান পায়নি।
 মঙ্গলবার(৩০জুন) সকালে পুকুর ঘাটের সামনে তামিমের মরদেহ ভেসে ওঠলে স্বজনরা মরদেহ উদ্ধার করে ।

নিহত তামিমের মা শিল্পী আক্তার একমাত্র সন্তানের জুতো জোড়া বুকে চেপে বিলাপ করে বলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় ছেলে আমাকে বলে আসে
  মা “ তুমি গোস্ত পোলাও রান্ধ  আমি গোসল করে বাড়ি এসে খাবো । আমিতো গোস্ত পোলাও রান্না করছি আমার বাজানতো বাড়ি আয়লো না । আল্লাহগ আমার এই গোস্ত পোলাও কে খাবে ।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ মনিরুজ্জামান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।  বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT