যশোরের চৌগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। সভায় উপজেলার প্রায় ১২ কিলোমিটার ভারতীয় সীমান্ত পরিস্থিতি তুলে ধরেন বিজিবি প্রতিনিধি আন্দুলিয়া বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ কবির আহম্মেদ।
তিনি বলেন, চৌগাছার ভারতীয় সীমান্ত দিয়ে কোন পুশইন এর ঘটনা ঘটেনি। যেকোন ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সার্বক্ষনিক তৎপর রয়েছে বলে তিনি যোগ করেন। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়।
সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জি এম এ মুনিব, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হাসান,পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, উপজেলা মহিলা জামায়াতের সভাপতি শাহিনা রহমান, কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেসবাউর রহমান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হবিবর রহমান,আতাউর রহমান লাল,নুরুল কদর, এসএম মোমিনুর রহমান,অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, শিক্ষা কর্মকর্তা এসএম বজলুর রশিদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন আমাদের সীমান্তবর্তি সড়কগুলোতে স্থায়ীভাবে টহল বসানো প্রয়োজন। তাহলে চোরাচালান আরো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। উদ্ধতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।