মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে এক প্রাণবন্ত মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) রাত ৮টায় প্রেসক্লাবের হল রুমে আয়োজিত এ উৎসবে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। শ্রীমঙ্গল প্রেসক্লাবের এই ব্যতিক্রমী উদ্যোগে দেশীয় মৌসুমী ফলের সমাহার উপভোগ করতে পেরে তিনি আনন্দিত। এমন সুন্দর আয়োজনের জন্য তিনি প্রেসক্লাবের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা প্লাবন পাল, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা যবদলের আহ্বায়ক মহিউদ্দিন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদারসহ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।
আয়োজকরা জানান, দেশীয় মৌসুমী ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে অতিথিরা বিভিন্ন দেশীয় মৌসুমী ফলের স্বাদ আস্বাদন করেন এবং আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।