ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে ‘দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’ - জেলা প্রশাসক

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ সকাল ৯:৪৯
ad003
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত মৌলিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আপনারা স্বাবলম্বী হবেন, এটাই আমাদের প্রত্যাশা। দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার।

এসময় জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান ভূঁইয়া বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। মৌলিক দক্ষতা অর্জনের মাধ্যমে তারা ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ পাবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT