ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বদরখালী ডিগ্রী কলেজে ‘ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’ আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা ও বৃক্ষরোপণ

author
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ দুপুর ১২:০৮
ad003
সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আওতায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ডিগ্রী কলেজের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।  

আজমঙ্গলবার (৩০ জুন) দুপুরে কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী।  

সরকারের গৃহীত কর্মসূচির আওতায় বদরখালী ডিগ্রী কলেজের আয়োজনে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক এক আলোচনা সভা করা হয়। সভা শেষে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী।  
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী মোহাম্মদ কাজল, ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম শহিদসহ, কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

জলবায়ু পরিবর্তন বিষক আলোচনা সভায় বক্তারা বলেন-সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষার্থীকে কমপক্ষে একটি করে গাছের চারা লাগানো ও তার পরিচর্যার উপর গুরুত্বারোপ করেছেন। ‘ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’ কর্মসূচী ও জলবায়ু পরিবর্তনের আওতায় সারাদেশে বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছে তা বর্তমান সরকারের একটি যুগান্তকারী প্রদক্ষেপ। দেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধ করতে   ও চারপাশের পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে দেশে প্রচুর পরিমাণ বৃক্ষ রোপণের যে উদ্যোগ সরকার নিয়ছেন তা খুবই প্রশংসনীয়। তাই প্রতিটি শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে জলবায়ুর প্রভাব থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে বৃক্ষরোপনের  ভূমিকা খুবই অপরিসীম।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT