ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় বিশেষ অভিযানে ১৬০টি ভারতীয় কম্বল জব্দ, ফেলে পালাল পিকআপচালক

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ সকাল ১১:০৬
ad003
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিশেষ অভিযানে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০টি ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এ সময় কম্বল বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায় চালক।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৯ নং খলিশাউড়া ইউনিয়নের ইছুলিয়া বাজার সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা ১৬টি বস্তা থেকে মোট ১৬০টি ভারতীয় সিঙ্গেল কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পিকআপচালক গাড়ি ও কম্বল ফেলে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT