যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন পরিষদের পাঁচ বারের ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মন্ডল (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৯ জুন) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার( ৩০) জুন চৌহালী সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী- বিভিন্ন দপ্তরের কর্মকর্তা /কর্মচারীগনসহ সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। জানাজা শেষে রুপগঞ্জ দারুলউলুম মাদ্রাসা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক ভাবে জানানো হয়েছে।
জানাজার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, মতিন মন্ডল দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণ করে গেছেন। রাজনৈতিক পরিচয়ের চেয়ে তার ব্যক্তি পরিচয় অনেক বড় ও প্রভাবশালী ছিল। টাকা-পয়সার প্রতি তার কোনো লোভ লালসা ছিল না।
উক্ত জানাযায় বক্তব্য দেন মরহুমের ভাই ওয়াটা কেমিক্যাল এর ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আলহাজ্ব মো: নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো: নূরুল আমিন, থানার তদন্ত ওসি তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা ,পিআইও হেকমত আলী, চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন, কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব দুলাল ও জনপ্রিয় চিকিৎসক ডক্টর সেলিম রেজাসহ প্রমুখ। এদিকে ইউপি চেয়ারম্যান মরহুম মতিন মন্ডলের গ্রামের বাড়িতে-শোকের ছায়া নেমে এসেছে।