ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

author
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ দুপুর ২:৪৯
ad003
নেত্রকোণার কেন্দুয়ার মোজাফফরপুর ইউনিয়ন থেকে  গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত উক্ত ইউনিয়নের বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলেন— বড়তলা গ্রামের মৃত সাদেক ভুইয়ার ছেলে মেহেদী হাসান সুমন (৩৭), সাইফুলের ছেলে মিনহাজ এবং গগডা ভূঁইয়াপাড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মো. লাদেন (২৫) । তারা তিনজনই একই ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানে মোট ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান সুমন ও মো. লাদেনের বিরুদ্ধে মাদকসংক্রান্তসহ একাধিক মামলাও রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে  আসমিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ৷

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT