ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় হত্যা মামলায় দু’আসামির ১০ বছর সাজা

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ দুপুর ৩:০৭
ad003
খুলনা জেলার পাইকগাছার ইব্রাহীম মোড়লকে হত্যার দায়ে দু’আসামিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। 

পাশাপাশি তাদের দু’জনের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম করাদন্ড দেওয়া হয়। 

আজ মঙ্গলবার  খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মনসুর আহমেদ। 

হত্যা মামলার রায়ে দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পাইকগাছা উপজেলার খাটুমারী গ্রামের বাসিন্দা বাবুল ফকিরের ছেলে মো. আকবর ফকির ও একই উপজেলার বান্দিকাটি গ্রামের বাসিন্দা ওহাব জোয়াদ্দারের পুত্র ওবায়দুল্লাহ জোয়াদ্দার। 

রায় ঘোষণার সময় ওবায়দুল্লা জোয়াদ্দার পলাতক ছিল। 

আদালতের সূত্র জানায়, গত ২০২১ সালের ৩ নভেম্বর সন্ধ্যায় আসামি ওবাইদুল্লাহ ভিকটিম ইব্রাহীম মোড়ল মোবাইল ফোনে কথাবর্তা বলে গদাইপুর বাজারে একত্রিত হয়। বাজার থেকে বিস্কুট, চানাচুর, মুড়ি ও সেভেনআপ কিনে ভ্যানে করে পাইকগাছা থানার সলুয়া  গ্রামের একটি বাঁশ বাগানে বসে খাবার খায়।

 সেখানে চোরাইকৃত ভ্যান বিক্রির  টাকার হিসাব নিয়ে তাদের তিনজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। আসামি ওবায়দুল্লাহ হঠাৎ ইব্রাহিমকে মাটিতে ফেলে পিঠের ওপর উঠে বসে। আসামি মো. আকবর ফকির ও ওবায়দুল্লাহ দু’জনে গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ইব্রহিমের লাশ পাশের একটি ডোবার মধ্যে ফেলে রেখে যায়। পরে তারা দু’জন ৫ হাজার টাকা ভাগাভাগি করে নেয়।

আদালতের সূত্র আরও জানায়, লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় ২০২১ সালের ৬ নভেম্বর পাইকগাছা থানার এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০২২ সালের ২৮ জানুয়ারি থানার এসআই মুহা. আ: আলীম উল্লিখিত দু’ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT