ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান

আখাউড়ায় ১৯৪৪ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ গাছের চারা বিতরণ

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ১ জুলাই, ২০২৬ সকাল ১১:৫২
ad003
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৪৪ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও গাছের  বিতরণ করা হয়েছে।
 
বুধবার (১ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে সার, বীজ, গাছের চারা  বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়ার সভাপতিত্বে , স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা। 

স্বাগত বক্তব্যে জানানো হয়  প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১শ জন কৃষককে ৫ কেজি রোপা আমন ধান (উফশী) বীজ এবং ১০ কেজি ডিএসপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। 

এছাড়া  ৫০ জন কৃষককে মরিচের বীজ (হাইব্রিড), ৫ কেজি ডিএসপি সার, ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। ৫০০ জনকে গ্রীষ্ম কালীন সবজি বীজ, ১৫ কেজি ডিএসপি সার, ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়। ৫ টি করে  ফলদ গাছের চারা দেওয়া হয় ২৬৪ জনকে এবং ৩০ জনকে ৫ টি করে লেবুর চারা দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া বলেন কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান বলে দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ। এক সময় বাংলাদেশে সাত কোটি মানুষ ছিল কিন্তু খাদ্যের অভাব ছিল। কিন্তু এখন প্রায় ২০ কোটি লোক। কিন্তু খাদ্যের কোন অভাব নাই। এই কৃতিত্ব কৃষক ও কৃষি বিভাগের। 

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু।

অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসীন ভূইয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান, মোহাম্মদ ইছমাইল মুন্সীসহ উপকারভোগী  কৃষকগণ। 

কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT