ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় ১৩৪ বোতল এসকুফ ও ৪ কেজি গাঁজা নিষিদ্ধ মাদকদ্রব্যসহ আটক ২

author
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১ জুলাই, ২০২৬ দুপুর ১২:০৩
ad003
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ আজ বুধবার সকালে কাজীহাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো ভেড়ামারার কাজীহাটা এলাকার ওলিল মন্ডলের ছেলে মাহাবুল মন্ডল (৩২) ও মৃত খলিল মন্ডলের ছেলে হাবু  হোসেন (৪৫)।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বলেন, উপজেলার কাজীহাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ১৩৪ বোতল এসকুফ, ৪ কেজি গাঁজা,পরিবহনের জন্য ব্যবহৃত ২ টি মোটর সাইকেলের ট্রাংকিসহ ২জন কে আটক করেছে। 

আটককৃতরা হলো ভেড়ামারার কাজীহাটা এলাকার ওলিল মন্ডলের ছেলে মাহাবুল মন্ডল (৩২) ও মৃত খলিল মন্ডলের ছেলে হাবু  হোসেন (৪৫)।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে|।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT