ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে বিনোদন পার্কের রেস্টোরেন্টে অনৈতিক কাজ, মালিক কারাগারে

author
নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১ জুলাই, ২০২৬ দুপুর ১২:১৯
ad003
নরসিংদীর নাগরিয়াকান্দি বিনোদন পার্কের রেস্টুরেন্টের ভিতরে অনৈতিক এবং অসামাজিক কাজের দায়ে একটি রেস্টুরেন্ট সিলগালা করে  মালিককে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট।

গতকাল বুধবার সকালে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা প্রদান করেন।

জানা গেছে, নাগরিয়াকান্দি এলাকায় দীর্ঘদিন ধরে কিছু রেস্টুরেন্টে বিনোদনের নামে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চলছে। এমন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়। অভিযানকালে অসামাজিক কার্যকলাপে সহযোগিতা ও সরাসরি যুক্ত থাকার অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ওই রেস্টুরেন্টের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার জানান, তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এবং সামাজিক পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT