ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদীর বদ্দেরকান্দায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, আসামি আওলাদ গ্রেফতার

author
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত : ১ জুলাই, ২০২৬ দুপুর ১২:২৫
ad003
নরসিংদীর মাধবদী  বদ্দেরকান্দায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ। গত ৩০ জুন রাতে ধর্ষিত ওই প্রতিবন্ধী নারীর পক্ষে মাধবদী থানায় বাদি হয়ে অভিযুক্ত আওলাদ হোসেনের নামে অভিযোগ করেন তার মা।

অভিযোগের প্রেক্ষিতে আসামি আওলাদ হোসেনকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।

বাদি অভিযোগের উল্লেখ করেন আমার ছোট মেয়ে খাদিজা আক্তার (২২) জন্মের পর থেকেই মানসিক বাক প্রতিবন্ধী। সে নিয়মিত প্রতিবন্ধী ভাতা পায়। গত ২৯ জুন দুপুরে বদ্দেরকান্দা গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মোঃ আওলাদ হোসেন (২৭) এর বসত ঘরের খাটের উপর নিয়া যায়। সেখানে নিয়ে যাওয়ার পর আসামী আমার মেয়ের পড়নের পায়জামা খুলিয়া আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। আসামী আমার মেয়েকে কাউকে কিছু না বলার জন্য প্রাণ নাশের হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাইয়া বাড়ীতে পাঠিয়ে দেয়। আমার মেয়ে বাড়ীতে আসিয়া ভয়ে কাউকে কিছু বলে না। গত ৩০ জুন সন্ধ্যার পর আমার প্রতিবেশি আনোয়ার হোসেন আমার বাড়ীতে আসিয়া আমাকে বলে আপনার মেয়েকে ডাকেন কিছু কথা বলিব। আমার মেয়েকে ডাকার পর তিনি আমার মেয়েকে বলে যে, কালকে তোমাকে আওলাদ তার ঘরে নিয়ে কি বলছে? তখন আমার মেয়ে উক্ত ঘটনার বিস্তারিত খুলিয়া বলে।

এই ঘটনায় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান এই ঘটনায় মামলা নেওয়া এবং আসামি আওলাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT