ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো

author
নলছিটি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১ জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০
ad003

"খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। এটি মানুষের মনকে পরিচ্ছন্ন রাখে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে।"—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

বুধবার (১ জুলাই) বিকালে ঝালকাঠির নলছিটি চায়না মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ঝালকাঠি সদর উপজেলা বনাম নলছিটি পৌরসভা দলের ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ইলেন ভুট্টো বলেন, বর্তমান সরকার বিভিন্ন খেলাধুলার আয়োজন ও প্রসারে গুরুত্ব দিচ্ছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজভী আহমেদ সবুজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, সহ-সভাপতি মো. সহিদুল ইসলাম সহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানাসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT