ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে পাঁচ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

author
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১ জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৭
ad003
হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে ‘মিতালী’ নামের একটি যাত্রীবাহী বাসে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তল্লাশি চালিয়ে মাদক কারবারি চুনারুঘাট উপজেলার আমুরোড গুচ্ছগ্রাম এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী  লায়লা আক্তার (২২) কে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই নারীর  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজা ও তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT