বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জনাব কে. এম. আওলাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান জনাব কামরুল হুদা চৌধুরী জামান নতুন এমডিকে এই শুভেচ্ছা জানান।
এসময়, কার্ড ডিভিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা নতুন ম্যানেজিং ডিরেক্টরের নেতৃত্বে ব্যাংকের কার্ড ও ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।