ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২ জুলাই, ২০২৬ ভোর ৪:৫৬
ad003
বসনিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকালের ম্যাচে প্রথম হাফে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। আক্রমণ ও বল দখলে বসনিয়া থেকে অনেক এগিয়ে ছিল পচেত্তিনোর দল। যদিও প্রথম গোল পেতে দেরি করে তারা। 

৪৫তম মিনিটে স্ট্রাইকার বালোগানের গোল যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। মালিক তিলমান বালোগানকে লক্ষ্য করে পাস বাড়ানোর চেষ্টা করেন। তবে বলটি বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে শেষ পর্যন্ত চলে যায় বালোগানের পায়ে। 

সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার। একা পেয়ে গোলরক্ষক ভাসিলজকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে।

দ্বিতীয় হাফে অবশ্য কিছুটা লড়াই করে বসনিয়া। তার উপর বসনিয়ার এক খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের গোল স্কোরার বালোগান। তবে এই সুযোগটা কাজে লাগাতে পারেনি বসনিয়া। 

উল্টো ৮২তম মিনিটে বসনিয়ার জালে আরও এক গোল করে যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে গোল করেন মালিক তিলমান। তাতেই যুক্তরাষ্ট্রের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। নির্ধারিত সময়ের পর ১০ মিনিটে বাড়ানো হয়। তবে গোল করতে পারেনি কোনো দল। ফলে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল বসনিয়া। 

এতে ২০০২ সালের পর বিশ্বকাপে শেষ ষোলোতে জায়গা করে নিল যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফলতম আসর ছিল ১৯৩০ বিশ্বকাপে। সেবার তৃতীয় হয়েছিল তারা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT