ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে পানির ট্যাংকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

author
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুলাই, ২০২৬ সকাল ৮:৪০
ad003
জামালপুরের বকশীগঞ্জে পানির ট্যাংকের বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবু বক্কর (৬০) নামে মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২ টায় নিলক্ষিয়া ইউনিয়নের পাগলা পাড়া গ্রামে এঘটনা ঘটে। মৃত আবু বক্কর পাগলা পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২ টায় নিজ বাড়িতে পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন তিনি। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসময় আবু বক্কর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT