ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুলাই, ২০২৬ সকাল ৮:৪১
ad003
কক্সবাজারের টেকনাফে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ০২ জুলাই সকাল ১০ টায় সারা বাংলাদেশের ন্যায় একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নজরুল বর্ষ উদ্বোধন করেন। 

তারই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা ওসিসির প্রোগ্রাম অফিসার নাশীদুল ইসলাম আল ফারুকীর সঞালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (উখিয়া-টেকনাফ) কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, টেকনাফ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সন্তোষ কুমার শীল, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গনি সহ আরো অনেকে। 

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য সাহিত্য কর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তাঁরা নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক, গণসংগীত ও নজরুল সংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করা হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে উখিয়া-টেকনাফ) কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে বরণ করে নেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT