ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়া থানা প্রেসক্লাবের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম ও পানি বিতরণ

author
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুলাই, ২০২৬ সকাল ৯:১০
ad003
কুমিল্লার বরুড়া থানা প্রেসক্লাবের আয়োজন এইচএসসি পরীক্ষাথীদের মাঝে কলম এবং পানি বিতরণ করা হয়েছে।

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বরুড়া থানা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় কলম এবং পানি বিতরণ কর্মসূচি, ২ জুলাই বৃহস্পতিবার সকাল নয়টায় ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে একটি করে কলম এবং পানি উপহার দেয় তারা, এমন ব্যতিক্রম উপহার পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থী শিক্ষকরা। 

বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণে উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া থানা প্রেসক্লাবের অর্থ ও বার্তা সম্পাদক মো জাহাঙ্গীর মীর,  বরুড়া থানা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো রাকিবুল ইসলাম।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT