ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ১৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধান সার বীজ চারা বিতরণ উদ্বোধন

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুলাই, ২০২৬ সকাল ১০:১৭
ad003
কক্সবাজারের টেকনাফে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন (উফশী), মরিচ (হাইব্রিড), ফলজ, বনজ, ঔষধি, লেবু, এবং শাকসবজির বীজ, সার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এ সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার এস,এম অনীক চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহান চৌধুরী, সঞালনায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবিরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রোগ্রামটি শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (উখিয়া-টেকনাফ) কক্সবাজার ০৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গনি, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৮০০ জন কৃষককে ৫ কেজি রোপা আমন ধান (উফশী) বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। 

এছাড়াও পর্যায়ক্রমে কৃষি অধিদপ্তর কর্তৃক যা দেওয়া হবে। ৫০ জন কৃষককে মরিচের বীজ (হাইব্রিড), ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং ১ কেজি বালাইনাশক। পরে ৫৫০ কৃষককে সবজি বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার। ১৩১০ জন কৃষককে ৫ টি করে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা, জৈব সার ও খুটি। ৫০ জন কৃষককে ৫ টি করে লেবুর চারা, খুটি ও জৈব সার।

(উখিয়া-টেকনাফ) কক্সবাজার ০৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান বলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই কৃতিত্ব সম্পূর্ণ কৃষক ও কৃষি বিভাগের। অসাধারণ একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য আমি কৃষি অধিদপ্তরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

উপকারভোগী কৃষকরা সরকারের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT