ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চৌহালীর যমুনার ভাঙন এলাকা পরিদর্শন করে জিও ব্যাগ ডাম্পিং

author
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৩ জুলাই, ২০২৬ সকাল ৯:১৪
ad003
বর্ষা মৌসুম শুরু হওয়া সিরাজগঞ্জের চৌহালীর  যমুনা নদীতে ভাঙন দেখা গেছে। এতে বসতবাড়িসহ গাছপালা ও নদী পার এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এ খবর পেয়ে, নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন  সিরাজগঞ্জ-৫ বেলকুচি -চৌহালী  আসনের এমপি আমিরুল ইসলাম খান আলীম।

শুক্রবার সকালে  এমপি আমিরুল ইসলাম খান আলীম  উপজেলার বাঘুটিয়া, খাষপুকুরিয়া  ও জোতপাড়া নৌকা ঘাট   পর্যন্ত যমুনা নদীতে ট্রলারযোগে ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। অসহায় মানুষের কথা শুনে তিনি আবেগে আপ্লুত হয়ে যান। এ সময় স্থানীয় শত-শত নারী পুরুষ এমপির কাছে নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য জোর দাবি জানান।

জানা গেছে, সিরাজগঞ্জ -৫ আসন (বেলকুচি , চৌহালী  ও এনায়েতপুর ) । ইতিমধ্যে এ আসনের এমপি আমিরুল ইসলাম খান আলীম   উপজেলার নদী ভাঙনের বিষয়টি মহান জাতীয় সংসদে উত্থাপন করবেন। যমুনা  নদী বেষ্টিত এই অঞ্চলে প্রতি বছরই বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। এতে প্রতিবছরই হাজার-হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন। এছাড়া, তিন ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং আরো বহু ফসলি জমি নদী গর্ভের বিলীন হওয়ার উপক্রম হয়ে রয়েছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার  দ্রুত জিও ব্যাগ ফেলার পাশাপাশি  ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এসব এলাকা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়া, এসব এলাকার স্থানীয়রা বহুদিন যাবত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছেন। 

নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম  নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেছেন। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করা হয়েছে। 

নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে এমপি'র সাথে চৌহালী  উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো: নুরুল আমিন, সাবেক উপজেলা  বিএনপির সভাপতি মো: জাহিদ মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো; জাহিদুল ইসলাম,   থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী  সহ -উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT