ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে তিন হাজার পিস ইয়াবা সহ আটক ১

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৫১
আটক মাদক ব্যবসায়ী ফারদিন মিয়া। আটক মাদক ব্যবসায়ী ফারদিন মিয়া।
ad003
তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ একজনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা শাখা পুলিশ। আটকের নাম ফারদিন মিয়া। 

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর বাঘিয়া এলাকা ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিএমপি গোয়েন্দা শাখার এসআই মোঃ রাকিব হোসাইনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাকুটিয়া সড়কের বাঘিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ ফারদিন মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। আটককৃতর কাছ থেকে ৩১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয় বিক্রয়ে ব্যবহৃত একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। আটক ফারদিন নগরীর কালুশাহ সড়ক এলাকার মোঃ লাল মিয়ার ছেলে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT