ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি, আতঙ্ক

author
খুলনা‌ ব‌্যু‌রো

প্রকাশিত : ৩ জুলাই, ২০২৬ বিকেল ৪:০৯
ad003
খুলনার রূপসা উপজেলার ওয়াপদা ভেড়িবাঁধ সড়কে ইতি নামে দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ইতি ওয়াপদা ভেড়িবাঁধ সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT