ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরশুরামে সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময় করেন এমপি রফিকুল আলম মজনু

author
পরশুরাম (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ সকাল ৬:২৫
ad003
পরশুরামে মানুষের দুঃখ, দুর্দশা এবং সমস্যা সমাধানের জন্য সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময় সভা আয়োজন করেছেন ফেনী ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু। সর্বসাধারণের জন্য উন্মুক্ত আলোচনা সভা করা হয়। ৩ জুলাই শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় পরশুরাম উপজেলা অডিটোরিয়ামে এই উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরশুরাম উপজেলা তিনটি ইউনিয়ন একটি পৌরসভার সাধারণ মানুষের জন্য এই মতবিনিময় সভা করা হয়। এই মতবিনিময় সভা ছিল সম্পূর্ণ ব্যাতিক্রম।কোন নেতাকর্মীর বক্তব্য ছিল না।এবং কোন নেতা কর্মীর সমস্যা নিয়ে আসার জন্য নিষেধ করেন।

পারিবারিক সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, টাকা অভাবে চিকিৎসা করতে পারছেনা,রাস্তা ঘাটের সমস্যা, টিউবওয়েল নেই, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের উন্নয়নের জন্য  এমন সমস্যা নিয়ে বেশিভাগ সাধারণ মানুষ এসেছে এমপি মজনু কাছে। 

 প্রত্যকে নিজ নিজ সমস্যা এমপি কে সরাসরি অবগত করেন। সকলের কষ্টের বিষয় এমপি মনোযোগ সহকারে শুনেন।উপস্থিত যা সমাধান করা সম্ভব হয়েছে তা সাথে সাথে সমস্যা সমাধান করে দেন।যে সব সব সমস্যা উপস্থিত করা সম্ভব হয়নি তিনি নোটেট করে নেন।উপস্থিত সকলের সমস্যা ক্রমান্নয়ে করার আশ্বাস দেন।
এছাড়া টাকার অভাবে যারা চিকিৎসা করতে সম্ভব হচ্ছে না এরূপ ১৫ জনের অসুস্থ রোগীর নাম,গ্রাম এবং মোবাইল নাম্বার সহ তালিকা করে নেন।তাদের কে চিকিৎসা বাবদ খরচ করার জন্য আগামী ১৫/২০ দিনের মধ্যে টাকা দেওয়ার আশ্বাস দেন।

উন্মুক্ত আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য সাধারণ মানুষ এমপি মজনু কে অশেষ ধন্যবাদ জানান।

এবিষয়ে জানতে চাইলে এমপি জানান উন্মুক্ত আলোচনা প্রতি মাসে ব্যবস্থা করা হবে এবং অব্যাহত থাকবে। আমি ভোট চুরি করে নির্বাচিত হই নি। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি।আমার জবাব দিহিতা আছে। জনগণের কাছে।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এপিপি আবদুল আলীম মাকসুদ, ‎যুবদলের আহবায়ক শামসুল আলম শাকিল, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আতাহার হোসেন পাপরুল, সাবেক সদস্য সচিব কামরুল হাসান বাবু প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT