ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে দুস্থ ও গরিব পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

author
পীরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ সকাল ৯:৪২
ad003
উপজেলা পরিষদের এডিপি প্রকল্পের আওতায় দুস্থ ও গরিব পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেলাই মেশিন, টিউবওয়েল ও স্প্রে মেশিন বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারে'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী মাঈদুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছুর রহমান চৌধুরী, হাজীপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, নারী জয়ীতা নাহিদ পারভীন নিপা সহ আরো অনেকে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT