ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক নয়া দিগন্তের সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

author
‎গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ সকাল ৯:৪৭
ad003
দৈনিক নয়াদিগন্তের জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি সাংবাদিক আব্দুল আজিজ এর ওপর হামলার প্রতিবাদ এবং বনভূমি জবরদখলের অভিযোগকারী মামলার আসামি ও তার  সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় ও বেলা ১২ টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাস স্ট্যান্ড  এলাকায় গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব ও গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের পৃথক দুটি ব্যানারে ভিন্ন সময়ে দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসীম উদ্দীনসহ গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা। অপর ব্যানারে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক,অপরদিকে গাজীপুর জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধনে অংশ নেন, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, শ্রীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম।দৈনিক জনতার সাংবাদিক ওবাইদুল ইসলাম  ও এছাড়াও  বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন। বক্তারা সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তিসহ সহযোগী ব্যক্তিদের  দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বনভূমি জবরদখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, স্বাধীন সাংবাদিকতা ও আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেন।।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT