ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় পুলিশ ফাড়ি থেকে পালিয়ে যান এক পরোয়ানাভুক্ত আসামি| পরে রাতভর অভিযান চালিয়ে শনিবার সকালে তার এক আত্মীয়ের বাড়ি থেকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ| গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম ফরিদ হোসেন (২৮)| তিনি উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে| তার মায়ের করা চুরি ও মারধরের একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল|
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আট টার দিকে উপজেলার ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সাফদারপুর পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস আসামি ফরিদ হোসেনকে গ্রেপ্তার করেন| পরে তাকে হাতকড়া পরা অবস্থায় সাফদারপুর পুলিশ ফাড়িতে রাখা হয়| রাতের কোনো একসময় তিনি সেখান থেকে পালিয়ে যান| ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে| রাতভর তল্লাশি চালানোর পর শনিবার সকালে এক আত্মীয়ের বাড়ি থেকে ফরিদ হোসেনকে পুনরায় গ্রেপ্তার করা হয়|
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতকড়া পরা অবস্থায় সাফদারপুর পুলিশ ফাড়ি থেকে পালিয়ে যাওয়া আসামিকে রাতভর অভিযান চালিয়ে শনিবার সকালে পুনরায় গ্রেপ্তার করা হয়|