ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অনলাইন জুয়া চক্রের ৪ জন সদস্য আটক

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ সকাল ১১:১৮
ad003
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার আ্যপস্সহ মোবাইল ফোন উদ্ধার করা হয়। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তারা।

র‌্যাব জানায়, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারে অবস্থানকালে শুক্রবার রাত ১১টার দিকে গোপন সূত্রে তারা জানতে পারেন উপজেলার আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ টিকরিয়া গ্রামের আব্দুল বারেক ভুইয়ার মুদির দোকানের ভেতরে জুয়ারী দলের সদস্যগণ অনলাইনে জুয়া খেলছে। 

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা পালানোর চেষ্টাকালে ৪ ব্যক্তিকে আটক করা হয়। র‌্যাব আরও জানায়, আটককৃতরা তাদের জানিয়েছে, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত ৪টি স্মার্ট মোবাইল ফোনসহ তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলো-দক্ষিণ টিকরিয়া গ্রামের মোঃ ইসমাইল মিয়া’র পুত্র মোঃ ইলিয়াস মিয়া (২৬), একই গ্রামের আবুল মিয়া’র পুত্র মোঃ জাফর আলী (২৫) দুদু মিয়া’র পুত্র মোঃ মাহফুজ আহম্মেদ রাফিন  (২৬) ও ইছাক মিয়া’র পুত্র মোঃ জাহিদ মিয়া (৩৮)   

আটককৃতরা জিজ্ঞাসাবাদে আরও জানায়, তারা পরস্পর  যোগসাজসে মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে  বিভিন্ন অ্যাপস্ এর মাধ্যমে জুয়া খেলে আসছে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন প্রমাণ পাওয়া যায়। 
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃতদের  বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়। 



 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT