ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে কারিগরি শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভায় অতিরিক্ত সচিব

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ সকাল ১১:৩২
ad003
টেকনাফে কারিগরি শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার ৩ জুলাই ২০২৬ ইংরেজি সকাল ১১টায় এ সভাটি কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মো. আক্কাস আলী। 

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-০২ মোঃ রাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন শেষে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এ সময় তিনি শিক্ষা কার্যক্রম ও অবকাঠামো ঘুরে, প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ দেখে, বিভিন্ন ল্যাব, ওয়ার্কশপ, শ্রেণীকক্ষ দেখে এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অর্জিত সাফল্য ও অগ্রগতির ধারা বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শন শেষে কলেজ কর্তৃপক্ষ মহাপরিচালক ও সহকারী পরিচালকের সু-স্বাস্থ্য এবং কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

এক পর্যায়ে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মহাপরিচালক।

উল্লেখ্য, সরকারি সফরের অংশ হিসেবে মহাপরিচালক টেকনাফের কয়েকটি দর্শনীয় স্থানও পরিদর্শন করেন বলে সূত্রে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT