বরিশাল অফিস
“হিন্দুরা আমাদের ভাই” সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে আলোচনায় বরিশালের ১ আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে । বিএনপি বিশ্বাস করে, এই দেশে বসবাসরত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে।
প্রধান অতিথির বক্তব্যে আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার দিবাগত রাতে বড় বাশাইল কীর্তন আঙ্গিনায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ১ আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার র্প্রাী আবদুস সোবহান আরো বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অতীতের ন্যায় সবসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের পাশে থাকার কথা।
তারে জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত েিনর ন্যায় পাশে রয়েছে। অতীতের ন্যায় আর কোনদিন এখানে রামশীল নাটক হতে ওেয়া হবেনা বলেও তিনি হুশিয়ারি দিয়ছেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি নেতা দিলীপ কুমার ঘটক। বক্তব্য রাখেন হি›ু সম্প্রদায়ের নেতা মাস্টার মনমথ বাড়ৈ, স্বপন জয়ধর, মন্টু হালদার, আপন ভাবুক, সুরুজ গাইন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক আকন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল হক শাহীন, জেলা ছাত্রলের সিনিয়র সহ সভাপতি এসএম হীরা, সহ অন্যান্যরা।
সভায় উপস্থিত সহস্রাধিক হিন্দু নর–নারী কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। তারা আগামী জাতীয় সংস নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।