ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশায় বিএনপির মতবিনিময় সভায় এমপি কামরুল

author
ধর্মপাশা- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ দুপুর ১২:০৬
ad003
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিএনপি ও সহযোগী  অঙ্গসংগঠনের  নেতাদের সাথে মতবিনিময়  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসেনর সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। 

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির  আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের

পরিচালনায়  বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নূরুল ইসলাম বিএসসি, সদস্য মজিবুর রহমান মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর, সাইফুর রহমান কাঞ্চন, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক মিসর আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদার প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT