ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ পালন করে ফেরার পথে মক্কায় সড়ক দূর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ দুপুর ২:১৩
ad003
সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হানিফ মিয়া (২৫) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে  এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে।

হানিফের সহকর্মী  প্রবাসী কিবরিয়া সোহেল জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাতে সাড়ে ১২টার দিকে ওমরাহ হজ পালন শেষে ফেরার পথে  একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এরপর  পেছন দিক থেকে আসা আরেকটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। 

৫ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান হানিফ। সেখানে তিনি মক্কার একটি হাসপাতালে চাকুরী  করতেন। কয়েক দিন আগে তার দাদি মারা যাওয়ার পর তার নামে ওমরাহ আদায় করতে যান।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT