ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
আইন শৃংখলা সভায় এমপি শাহজাহান চৌধুরী

সকল অপরাধ নির্মূলে যৌথ অভিযান পরিচালনা করা হবে

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ দুপুর ২:১৬
ad003
কক্সবাজারের টেকনাফে প্রথমবারের মত সকল আইন শৃংখলা বাহীনির উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জুলাই ২০২৬ ইংরেজি উপজেলা প্রশাসন আয়োজিত এ সভা টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরীর সঞালনায় উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মহিউদ্দিন আহমেদ, জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান সহ বিভিন্ন আইন শৃংখলা বাহীনির উর্ধ্বতন কর্মকর্তা।

আলোচনায় অপহরণ, মাদক ও মানবপাচার প্রতিরোধে কি করণীয়, সকল অপরাধ নির্মূলে যৌথ অভিযান পরিচালনা করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা, রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স ও রোহিঙ্গাদের অবাধে চলাচল নিয়ন্ত্রণ করা, সীমান্তে থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে চলতে ও সীমান্তের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, অনলাইন গেমিং ও জুয়া বন্ধ করা সহ টেকনাফবাসীর স্বার্থে আরও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী বলেন, আজকের বিশেষ আইন শৃংখলা সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করছি আগামীতে ভাল কিছু হবে।

কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রেস ব্রিফিংয়ে বলেন, রোহিঙ্গাদের ব্যবহার করে সংঘটিত অপহরণ, মাদক ও অন্যান্য অপরাধ দমনে করণীয় নির্ধারণের লক্ষ্যেই বিশেষ আইন শৃংখলা সভার আয়োজন করা হয়েছে। খুব শিগগিরই অপরাধী চক্রের বিরুদ্ধে সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করা হবে। রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত চলাচল ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বাহারছড়া সহ অপহরণ প্রবণ এলাকায় অপরাধ দমনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে। সেই সঙ্গে জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়ানোর সুযোগ বন্ধে কার্যকর উদ্যোগের মাধ্যমে টেকনাফকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT