ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে শ্রমিক হত্যার খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

author
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ দুপুর ২:২০
ad003
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রীল শ্রমিক জহুরুল ইসলামকে হত্যার খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকাল ৫টায় পৌর শহরে পশ্চিম চারমাথায় ও থানার সামনে এ মানববন্ধন আয়োজন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে জহুরুলের খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি করেন।

এসময় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লা, নিহতের স্ত্রী শিরিন, কন্যা জেরিন ও জানুফা, রাশেদ প্রমুখ।

মানববন্ধন চলাকালে এলাকাবাসী ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে প্রায় ৩০ মিনিট যানচলাচল বন্ধ থাকে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT