ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় অর্ধবার্ষিকী বিচার বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

author
স্টাফ রিপোর্টার কুমিল্লা

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ দুপুর ২:২২
ad003
কুমিল্লায় অর্ধবার্ষিকী বিচার বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জুলাই জেল ও দায়রা জজ আদালত, কুমিল্লার সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ হেমায়েত উদ্দিন।

সম্মেলনে বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম, বিচারিক সেবার মানোন্নয়ন, মামলার জট নিরসন এবং বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর সেবা প্রদানের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমিল্লা , সকল বিচারক গন, পুলিশ সুপার প্রতিনিধি , সিভিল সার্জন কুমিল্লা , মেডিক্যাল কলেজের প্রতিনিধি , জি আই জেড প্রতিনিধি দল, জেলা পিপি,জিপি, বারের সভাপতি ও সাধারণ সম্পাদক ,সিনিয়র জেল সুপার কুমিল্লা। 
এ সময় সংশ্লিষ্ট বিচারক ও কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ অভিজ্ঞতা, সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা এ সম্মেলনের আয়োজন করে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT