ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুলের ছেলের মৃত্যু

কটিয়াদীতে সর্বমহলে শোকের ছায়া

author
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ দুপুর ২:২৪
ad003
ঢাকার উত্তরায় পুলিশের এপিবিএন এ কর্মরত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুলের বড় ছেলে মনন মাহফুজ আদর্শ (২১) শনিবার দুপুরে মুন্সিগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মনন মাহফুজ আদর্শ কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল ও পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল দম্পতির বড় ছেলে। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
নিহত আদর্শের খালু কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম সেলিম জানান, মনন মাহফুজ আদর্শ তবলিগ জামাতে মুন্সিগঞ্জে গিয়েছিল। তাবলীগ জামাতে যাওয়ার সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি সাথে নিয়ে যায়। আজ শনিবার দুপুরে সে  মোটরসাইকেল চালানোর সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগামীকাল রোববার তার গ্রামের বাড়িতে সকাল সাড়ে দশটায় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুর সংবাদ কটিয়াদী উপজেলায় পৌঁছালে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছেন।

এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের মাতম চলছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT